মাদক
সিলেটে বিশেষ অভিযানে চার দিনে গ্রেপ্তার ২২৭
সিলেটে কিশোর গ্যাং, মাদক, ছিনতাই ও জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে চার দিনে ২২৭ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। নগরের বিভিন্ন এলাকায় প্রতিরাতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
ডিবি পরিচয়ে সীমান্ত শাসন: কে এই অধরা ‘শ্যাম কালা’?
দশ বছর আগেও ললাটে ছিল বিন্দু বিন্দু ঘাম, হাতে পাথর তোলার সরঞ্জাম ‘বারকি’। নুন আনতে পান্তা ফুরানো এক অতি সাধারণ দিনমজুরের ঘরে বেড়ে ওঠা সেই যুবকটির নাম শামসুদ্দিন কালা ওরফে ‘শ্যাম কালা’। কিন্তু মাত্র এক দশকের ব্যবধানে পাল্টে গেছে জীবনচিত্র। অভাবী সেই বারকি শ্রমিক এখন সিলেটের সীমান্ত জনপদের এক মূর্তিমান আতঙ্ক এবং কোটি কোটি টাকার মালিক।
নওগাঁয় বাড়ছে হত্যাকাণ্ড, সামাজিক অবক্ষয় ও পারিবারিক দ্বন্দ্বে উদ্বেগে মানুষ
সামাজিক অবক্ষয়, পারিবারিক সহিংসতা, জমিজমা নিয়ে বিরোধ, দেনা-পাওনার দ্বন্দ্ব, মাদকাসক্তি, নৈতিক মূল্যবোধের অবক্ষয় এবং প্রযুক্তির অপব্যবহারের কারণে নওগাঁ জেলায় উদ্বেগজনক হারে বাড়ছে হত্যাকাণ্ড। চলতি বছরের প্রথম ছয় মাসে জেলার বিভিন্ন এলাকা থেকে অন্তত ২৫টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসব ঘটনায় আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। অনেক পরিবার হারিয়েছে তাদের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে, অনেকে পড়েছে চরম অর্থনৈতিক ও সামাজিক সংকটে।
বরিশালে মাদকেসেবায় অভিযুক্তদের পুলিশে না দিয়ে ছেড়ে দিয়েছে কর্তৃপক্ষ
বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসের ভেতরে ইয়াবা সেবনের অভিযোগে এক সুপারভাইজার ও এক হেলপারকে কয়েকজন শিক্ষার্থী আটক করেন। পরে তাঁদের শ্রমিক ইউনিয়নের নেতাদের কাছে হস্তান্তর করা হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, চালান এসেছিল কুমিল্লা থেকে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, গাঁজার চালানটি কুমিল্লা থেকে এনে স্থানীয়ভাবে বিক্রির উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল।
চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত, এলাকায় উত্তেজনা
চাঁপাইনবাবগঞ্জ শহরের হাসপাতাল সড়কের আমবাজার এলাকায় পূর্ব বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে মো. রজব (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।